বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকের জাল সিল তৈরি করে তা টাকার বিনিময়ে ব্যবহার করার অভিযোগ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদহের কালিয়াচক থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ আসবাউল শেখ (৪৮)। তার বাড়ি কালিয়াচক থানার শেরশাহী এলাকার রাননুচকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি বাড়িতে রীতিমতো অফিস বানিয়ে এই জাল স্ট্যাম্পের কারবার চালাত। তল্লাশি চালিয়ে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের নামে থাকা ১৪টি সিল এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

