Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বহুমুখী কর্মসংস্থান তৈরিই সরকারের লক্ষ্য: মুখ্যমন্ত্রী

এই প্রথম পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে রোজগার মেলা শুরু হল কলকাতায়।

বহুমুখী কর্মসংস্থান তৈরিই  সরকারের লক্ষ্য: মুখ্যমন্ত্রী
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই প্রথম পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে রোজগার মেলা শুরু হল কলকাতায়। ধনধান্য অডিটোরিয়ামে মেলার সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, দপ্তরের প্রতিমন্ত্রী হরেকৃষ্ণ বেরা, মুখ্যসচিব মনোজ আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানের মাঝে বেশ কয়েকজন চাকরিপ্রাপ্তকে সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত করব। বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য। আগের সরকার বদনাম করেছে। এসএসসি, কলেজ সার্ভিস কমিশন সহ আরও যা যা আছে আমরা রাজনীতি মুক্ত করব। ইতিমধ্যে এসএসসি চেয়ারম্যান মুখ্যসচিব পদমর্যাদার করা হয়েছে। ইউপিএসসিকে অনুসরণ করব আমরা। প্রধানমন্ত্রীর রোজগার মেলাকে অনুসরণ করে চলব। পুঁথিগত বিদ্যা দিয়ে চাহিদা পূরণ হয় না। দক্ষ কারিগরি প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে শিক্ষিত করতে পারলে রাজ্য আরও উন্নতি হবে।’ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে গ্যারেন্টার রেখে ঋণ নেওয়ার ব্যবস্থাও করা হবে বলে বলেছেন মুখ্যমন্ত্রী। বিশ্বকর্মা যোজনার ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা নিয়েছেন বলে জানান। দপ্তরের শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘আপনারা সেই জেন জি যাঁরা নিয়োগপত্র হাতে কর্মস্থলে যাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘বাংলায় নিয়োগ সংস্থা কম, অনেককে বাংলা ছেড়ে যেতে হচ্ছে। এটা ঠিক করা আমাদের চ্যালেঞ্জ।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ