Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

নদী বাঁধে ফাটল, বন্ধ করে দেওয়া হল নূরপুর–গাদিয়াড়া ফেরি পরিষেবা

দক্ষিণ ২৪ পরগনার নূরপুরে নদীর বাঁধে ফাটল দেখা দিল। যার ফলে নূরপুর –গাদিয়াড়ার মধ্যে ফেরি পরিষেবা...

নদী বাঁধে ফাটল, বন্ধ করে দেওয়া হল নূরপুর–গাদিয়াড়া ফেরি পরিষেবা
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৯
Prefer us on Google

দক্ষিণ ২৪ পরগনার নূরপুরে নদীর বাঁধে ফাটল দেখা দিল। যার ফলে নূরপুর –গাদিয়াড়ার মধ্যে ফেরি পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল। সেই কারণে বিপাকে পড়লেন বহু নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার সকালে নূরপুর ফেরিঘাট সংলগ্ন নদী বাঁধে কয়েক মিটার জায়গাজুড়ে ফাটল দেখা দেয়। নদীতে জলের চাপ থাকায় ওই এলাকায় মাটিও অনেকটাই বসে যায়। বিপদের আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে গাদিয়াড়া ফেরিঘাটের ইনচার্জ অশোক পাল জানিয়েছেন, ‘নূরপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় ধস নামায় প্রশাসনের নির্দেশে সকাল ১০ টা থেকে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ