Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সিপিএম রাজ্য কমিটির বৈঠক: ভোট কৌশল নিয়ে আলোচনায় প্রাধান্য, ‘বিদ্রোহী’ নেতাকে নিয়ে চর্চা সামান্যই

ক্রমেই অস্বস্তি বাড়াচ্ছেন প্রতীক উর রহমান। যদিও বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠকে প্রতীক উর প্রসঙ্গ নিয়ে খুব একটা আলোচনা হয়নি বলেই খবর।

সিপিএম রাজ্য কমিটির বৈঠক: ভোট কৌশল নিয়ে আলোচনায় প্রাধান্য,  ‘বিদ্রোহী’ নেতাকে নিয়ে চর্চা সামান্যই
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রমেই অস্বস্তি বাড়াচ্ছেন প্রতীক উর রহমান। যদিও বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠকে প্রতীক উর প্রসঙ্গ নিয়ে খুব একটা আলোচনা হয়নি বলেই খবর। উত্তরবঙ্গের দু-একজন বলেছেন, ‘ও যা বলছে বলুক। পার্টির তরফে এখনই কিছু না বলাই ভালো।’ সূত্রের খবর, এদিন মূলত নির্বাচন ও প্রার্থী নিয়েই আলোচনা হয়েছে। সিপিএম দু’শোর বেশি আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে বলেই খবর। এছাড়া সাম্প্রতিক রাজ্য বাজেটে ঘোষিত প্রকল্পগুলি সমাজের সব স্তরে প্রভাব ফেলেছে বলেও বৈঠকে আলোচনা হয়েছে। আজ, শুক্রবার রাজ্য কমিটির বৈঠকে থাকবেন সাধারণ সম্পাদক এম এ বেবি।

Advertisement

এদিকে, প্রতীক উরের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ নেতাকেও নিয়েও জল্পনা শুরু হয়েছে। এদিন রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সৃজন ভট্টাচার্য। আর এক তরুণ নেত্রী দীপ্সিতা ধর সদস্যপদ নবীকরণ না করায় জল্পনা শুরু হয়েছে। যদিও দীপ্সিতা রসিকতা করে বলেন, ‘বিকেল সাড়ে চারটে বাজছে, আমার লাঞ্চ করা হয়নি। এ নিয়ে জল্পনা নেই?’ এদিকে পার্টির অন্দরে আর এক তথ্য ঘুরপাক খাচ্ছে। ২০১৭ সালে এসএফআই রাজ্য সম্মেলন থেকে সম্পাদক হন সৃজন, সভাপতি হন প্রতীক উর এবং মুখপত্রের সম্পাদক হন অরুণ। মুখপত্রের সম্পাদক পরের বছরই পার্টি ত্যাগ করেন। আর প্রতীক উর এখন আলিমুদ্দিন বিরোধী।

Advertisement
সম্পর্কিত সংবাদ