ভোটের আগে সিপিএম-বিজেপি সংঘর্ষে তপ্ত নন্দীগ্রাম। গতকাল রাতে নন্দীগ্রাম-২ব্লকের সুবদী গ্রামে সিপিএম ও বিজেপি কর্মীদের মধ্যে মারপিট হয়। সেই জেরে চার বিজেপি কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি এই ঘটনায় সিপিএমের পাঁচ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

