Bartaman Logo
৯ জুন, ২০২৬

কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ আদালতের

অপারেশন সিন্দুরের আওতায় পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। সেই অপারেশনের অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলে বিতর্কে জড়িয়েছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শাহ।

কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ আদালতের
  • ১৪ মে, ২০২৫ ১৮:০৫
Prefer us on Google

ভোপাল: অপারেশন সিন্দুরের আওতায় পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। সেই অপারেশনের অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলে বিতর্কে জড়িয়েছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শাহ। এবার সেই ইস্যুতেই আরও বিপাকে পড়লেন তিনি। একেবারে আদালত পর্যন্ত গড়িয়েছে মামলা। বিতর্কিত মন্তব্যের জেরে আগামী ৪ ঘণ্টার মধ্যে বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত ভাবেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বিচারপতি অতুল শ্রীধরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেওয়ার সময় রাজ্য পুলিশের ডিজিপি-কে স্পষ্ট ভাবে জানিয়েছে যে, বিজয় শাহের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা উচিত। আদালত এই বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রশান্ত সিংকে কঠোর নির্দেশও দিয়েছে। পাশাপাশি হাইকোর্টের তরফে বলা হয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার সকালেই। আদালতের এই নির্দেশের পরেই পুলিস মহলে সাড়া পড়ে গিয়েছে।

উল্লেখ্য বিষয় হল, সোমবার ইন্দোরের মউয়ে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন মন্ত্রী। বিজয় বলেন, “সিঁদুর মুছে আমাদের বোন-মেয়েদের অসম্মান করেছে জঙ্গিরা। আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য তাদের বোনকেই পাঠিয়েছি। পহেলগাঁওতে জঙ্গিরা ধর্ম জানতে জামাকাপড় খুলিয়ে পরীক্ষা করেছে। তারপর গুলি করে মেরেছে। মোদিজিতে নিজে তো  সেকাজ করতে পারবেন না। তাই জঙ্গিদের সম্প্রদায়েরই বোনকে পাঠিয়েছেন শাস্তি দেওয়ার জন্য।” আর এরপর থেকেই ক্রমেই বিপাকে পড়ছেন বিজয় শাহ। 

সম্পর্কিত সংবাদ