Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গড়িয়ায় ঘরের ভিতর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিস

গলায় আঘাতের দাগ, সেই অবস্থায় খাটে পড়ে রয়েছে স্ত্রীয়ের দেহ। ঘরের ভিতর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামীর মৃতদেহ।

গড়িয়ায় ঘরের ভিতর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিস
  • ২০ মার্চ, ২০২৫ ১২:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গলায় আঘাতের দাগ, সেই অবস্থায় খাটে পড়ে রয়েছে স্ত্রীয়ের দেহ। ঘরের ভিতর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামীর মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গড়িয়ার আদর্শনগরে। এই দৃশ্য দেখে শিউড়ে উঠলেন প্রতিবেশীরা। মৃতদের নাম তরুণ দাস (৪৫) ও আশা দাস (৩৫)। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী। দু’জনে গত ছয় মাস ধরে আদর্শনগরে গুরুপদ মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁদের দুই সন্তানও রয়েছে। আর গতকাল, বুধবার সেই ভাড়া ঘরের ভিতর থেকেই দু’জনের মৃতদেহ উদ্ধার হল। কিন্তু কেন এই ঘটনা ঘটল? কিছুতেই বুঝে উঠতে পারছেন না প্রতিবেশী থেকে আত্মীয়রা। তাঁদের দাবি, তরুণ ও আশা দু’জনেই সবসময়ে হাসিখুশি থাকতেন। সকলের সঙ্গে মিশতেন, ঝগড়া-অশান্তি হতো না তাঁদের মধ্যে। তাঁরা দু’জনেই কাজ করতেন।

Advertisement

গতকাল, বুধবার দুপুরে কাজ থেকে বাড়ি ফিরেছিলেন যখন, তখনও সবঠিক ছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। গতকাল রাতে তাঁদের ঘরে গিয়ে আশা দেবীর বোনের ছেলে দেখেন গলায় গামছা দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছেন তরুণবাবু। তাঁর স্ত্রী অর্থাৎ আশা দেবী পড়ে রয়েছেন খাটে। তাঁর গলায় আঘাতের চিহ্ন স্পষ্ট। সেই দৃশ্য দেখেই সকলকে ডাকেন আশা দেবীর বোনের ছেলে। হইচই পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন তরুণবাবু। কিন্তু কী  কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিস। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিস।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ