Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সাতসকালে জলপাইগুড়িতে দম্পতির জোড়া দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সাতসকালে জলপাইগুড়িতে দম্পতির জোড়া দেহ উদ্ধার। শহরের পান্ডাপাড়া ৭ নম্বর গলি এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী।

সাতসকালে জলপাইগুড়িতে দম্পতির জোড়া দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
  • ২৮ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সাতসকালে জলপাইগুড়িতে দম্পতির জোড়া দেহ উদ্ধার। শহরের পান্ডাপাড়া ৭ নম্বর গলি এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। মৃতদের নাম সানি রাউত (৩৫) ও নন্দিনী রাউত (৩০)।

Advertisement

প্রতিবেশীরা জানিয়েছেন, সানির শ্বশুরবাড়িতে ঘটনাটি ঘটেছে। মাঝেমধ্যে সে শ্বশুরবাড়িতে এসে থাকত। এদিন সকালে স্বামী স্ত্রী দুজনেই বাড়িতে ছিল। কিছুক্ষণ পর সানির শাশুড়ি বাড়িতে আসেন। ঘরে ঢুকতেই তিনি চিৎকার করে ওঠেন। ওই চিৎকার শুনে আশপাশের লোকজন চলে আসেন। ঘরে ঢুকে দেখা যায়, নন্দিনীর দেহ বিছানায় পড়ে রয়েছে। সানি গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। সঙ্গে সঙ্গে পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস এসে দুজনকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ