Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ছুটির মুডে দম্পতি

সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি খুব একটা পছন্দ করেন না রণবীর কাপুর। আলিয়া ভাট যদিও সোশ্যাল ওয়ালে সক্রিয়।

ছুটির মুডে দম্পতি
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি খুব একটা পছন্দ করেন না রণবীর কাপুর। আলিয়া ভাট যদিও সোশ্যাল ওয়ালে সক্রিয়। তবে মূলত কাজের খবর ভাগ করে নেন। তারও তো ব্যতিক্রম আছে। ব্যক্তি জীবনের টুকরো মুহূর্ত কখনও কখনও নায়িকা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই এবার ফাঁস হল রণবীরের উপস্থিতিও। দম্পতি লন্ডনে ছুটি কাটাচ্ছেন। আলিয়ার শেয়ার করা একটি ভিডিও তার প্রমাণ। রণবীরও যে তাঁর সঙ্গেই রয়েছেন, তার ঝলক রয়েছে ভিডিওতে। সেখানে দেখা যাচ্ছে আলিয়ার মাথায় রয়েছে ‘আরকে’ লেখা সেই বিখ্যাত টুপি। যা আদতে রণবীরের পরিচিত স্টাইল স্টেটমেন্ট। সূত্রের খবর, একরত্তি কন্যা রাহাও রয়েছে দম্পতির সঙ্গে। ছুটি কাটিয়ে ভারতে ফিরে ফের শ্যুটিংয়ে মন দেবেন তাঁরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ