ছেলের জন্মদিন উপলক্ষ্যে ৬০ হাজার বেল, তুলসি, বকুল, মেহগনি, অ্যাভোকাডো, মেহগনি চারা বিলি জলপাইগুড়ির দেব দম্পতির। বাড়ির সামনে রেখে দেওয়া হয়েছে গাছের চারা। পথচলতি মানুষ যার যে গাছ পছন্দ, সেটি নিয়ে যাচ্ছেন। জুন মাস থেকে শুরু হওয়া গাছের চারা বিলির ওই কর্মসূচি চলবে সেপ্টেম্বর পর্যন্ত। গত ১৪ বছর ধরে গাছের চারা বিলির এই কর্মসূচি চালাচ্ছেন জলপাইগুড়ি পুরসভার মৃদুল দেব ও শুভ্রা দেব। ১৪ বছরে বিলি করেছেন ৬ লক্ষ গাছের চারা। সারা বছর ধরে বীজ সংগ্রহ করেন দেব দম্পতি। তারপর সেই বীজ থেকে চারা তৈরি করে বিলি করেন। দেব দম্পতির উদ্যোগে এলাকায় তৈরি হয়েছে বীজ ব্যাঙ্ক। শুভ্রা বর্তমানে ওই ওয়ার্ডের কাউন্সিলার।



