Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো নথি জমা দিয়ে ব্যাঙ্ক থেকে ঋণ, গ্রেপ্তার দম্পতি

বাড়ি তৈরির জন্য ভুয়ো নথি জমা দিয়ে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল এক দম্পতি। শনিবার রাতে বাসুদেব বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী স্বপ্নাকে ধরা হয় দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ভুয়ো নথি জমা দিয়ে ব্যাঙ্ক থেকে ঋণ, গ্রেপ্তার দম্পতি
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ি তৈরির জন্য ভুয়ো নথি জমা দিয়ে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল এক দম্পতি। শনিবার রাতে বাসুদেব বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী স্বপ্নাকে ধরা হয় দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সেই নথি যাচাই না করে কীভাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঋণ দিল, সেই বিষয়টিও তদন্তকারীদের নজরে রয়েছে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, মন্দিরবাজার এলাকার বাসিন্দা বাসুদেবের একটি জমি ছিল। সেটি ডেভেলপ করার জন্য টাকার দরকার ছিল তাঁদের। সাধারণ বেসরকারি সংস্থায় কর্মরত বাসুদেব বন্দ্যোপাধ্যায় ঋণের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। কিন্তু যে পরিমাণ ঋণ দরকার, তা তিনি পাচ্ছিলেন না। এই পর্বেই এক দালালের সঙ্গে বাসুদেবের পরিচয় হয়। ওই দালালই তাঁকে বলেছিল, সব নথি তৈরি করে দেবে। এরপর জাল স্যালারি স্লিপ তৈরি হয় বাসুদেবের নামে। তাঁর স্ত্রী স্বপ্নার গড়িয়াহাটে ফুলের দোকান রয়েছে। তাঁর বার্ষিক টার্নওভারের জাল নথি তৈরি করে অভিযুক্তরা। ২০১৯ সালে ওই নথি জমা করে তাঁরা বউবাজার এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে প্রায় ২৪ লক্ষ টাকা ঋণ নেন। কিন্তু মাসিক কিস্তির টাকা জমা না পড়ায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ অভ্যন্তরীণ অনুসন্ধানে নেমে দেখে, তাঁদের জমা দেওয়া নথি জাল। 
২০২১ সালে বউবাজার থানায় জালিয়াতি, প্রতারণা সহ বিভিন্ন ধারায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মামলার খবর পাওয়ামাত্র বেপাত্তা হয়ে যান দু’জন। বারবার মোবাইল নম্বর বদল করায় টিকি পাওয়া যাচ্ছিল না তাঁদের। তদন্তকারীদের কাছে খবর আসে, দু’জনেই শনিবার মন্দিরবাজার এলাকায় আসবেন। পুলিসের টিম সেখানে পৌঁছে তাঁদের গ্রেপ্তার করে। তদন্তে জানা গিয়েছে, ব্যাঙ্কে নথি যাচাই করার জন্য যে লিগ্যাল সেকশন রয়েছে, তারা সেগুলি পরীক্ষাই করেনি। এক্ষেত্রে এক আইনজীবীর নাম পাচ্ছেন তদন্তকারীরা। তাঁর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ