নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গোপনে অশ্লীল ছবি ও ভিডিয়ো তুলে মহিলাকে লাগাতার ব্ল্যাকমেইল। পরে সেই ছবি-ভিডিয়ো ছড়িয়েও দেওয়া হয়। তদন্তে নেমে অভিযুক্ত গাড়ি চালক অমিতকুমার রায়কে আগেই গ্রেপ্তার করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ওই ঘটনায় বৃহস্পতিবার অমিতের স্ত্রীকেও গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম পিয়ালি রায়। স্বামী-স্ত্রী দু’জনে মিলে মহিলার অশ্লীল ছবি-ভিডিয়ো ছড়িয়ে ব্ল্যাকমেইল করেছিল। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগুইআটি থানা এলাকার একটি পরিবার অমিতকে গাড়িচালক হিসাবে নিয়োগ করেছিল। অভিযোগ, সেই সুযোগে অমিত গৃহকর্তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করে গোপনে তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিয়ো তোলে। ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল শুরু করে। তারপর নানা দাবি করে এবং টাকাও চায়। পরে সেই ছবি ছড়িয়েও দেওয়া হয়। গত ২৩ জুলাই অমিত এবং তার স্ত্রী পিয়ালির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ হয়েছিল। ১৫ আগস্ট অমিতকে গ্রেপ্তার হয়েছিল।


