Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬

হরিয়ানায় চলবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন

হরিয়ানার জিন্দ-সোনিপত শাখায় চলবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। পাইলট রুট হিসাবে নর্দার্ন রেলের ওই অংশকেই বেছে নিয়েছে মোদি সরকার।

হরিয়ানায় চলবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন
  • ২৮ মে, ২০২৬ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হরিয়ানার জিন্দ-সোনিপত শাখায় চলবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। পাইলট রুট হিসাবে নর্দার্ন রেলের ওই অংশকেই বেছে নিয়েছে মোদি সরকার। এর গতি হবে ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার। পরিবেশবান্ধব জ্বালানিতে আপাতত ১০ কোচের হাইড্রোজেন ট্রেন চালানো হবে। বুধবার এসংক্রান্ত ঘোষণা করেছে রেলমন্ত্রক। দীর্ঘদিন ধরেই হাইড্রোজেন ট্রেন চালানোর ব্যাপারে একাধিক পরীক্ষা চালানো হয়েছে। যদিও ঠিক কবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন যাত্রী পরিবহণ শুরু করবে, তা জানায়নি রেল। এদিন এক বিবৃতিতে রেলমন্ত্রক শুধু জানিয়েছে, শীঘ্রই এর চলাচল শুরু হবে। এক্ষেত্রে হাইড্রোজেন ফুয়েল সেল বিশেষ রাসায়নিক বিক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করে, যা ট্রেন চালানোর সহায়ক হয়। এমন প্রক্রিয়ায় শুধুমাত্র জলীয় বাষ্প নির্গত হয়, যা কোনোভাবেই পরিবেশ দূষণ করে না। অর্থাৎ, হাইড্রোজেন ট্রেন সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব পদ্ধতিতে চলে। 

Advertisement

রেল জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে এই ট্রেনের রক্ষণাবেক্ষণের উপর ২৪ ঘণ্টা নজর রাখা হবে। ট্রেন যখন যাত্রী পরিবহণ শুরু করবে, তখন গোড়ায় বেশ কিছুদিন লোকো পাইলটের সঙ্গে থাকবেন এবিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রযুক্তিগত সহায়করা। প্রসঙ্গত, এই মুহূর্তে জার্মানি, জাপান, চিন ও আমেরিকার কিছু অংশে হাইড্রোজেন ট্রেন চলাচল করে। এবার সেই ‘এলিট’ তালিকায় ঢুকতে চলেছে ভারতও।

Advertisement
সম্পর্কিত সংবাদ