নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুখবর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদপ্রার্থীদের। বাকি থাকা ১২টি বিষয়ের কাউন্সেলিং ১৮ আগস্ট থেকে শুরু করার নির্দেশ দিল স্কুল সার্ভিস কমিশন। ডাউনলোডের জন্য ইন্টিমেশন লেটার এবং শূন্যপদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে ১০ আগস্ট। ইতিমধ্যেই ২১টি বিষয়ে কাউন্সেলিং হয়ে গিয়েছে। মোট ১২ হাজারেরও বেশি শূন্যপদে কাউন্সেলিং শুরু হয়েছিল সরকার পরিবর্তনের আগে। যোগ্য চাকরিহারা শিক্ষকদের নিয়োগের চূড়ান্ত সময়সীমা ৩১ আগস্ট বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে, এর মধ্যে তা শেষ হবে না বলেই নিশ্চিত ওয়াকিবহাল মহল। স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন অবশ্য প্রয়োজনে সময় বাড়ানোর জন্য আদালতের কাছে আরজি জানানো হবে বলে সম্প্রতি মন্তব্য করেন।



