Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কাউন্সিলারের মারে বৃদ্ধের মৃত্যু মামলা: বারাকপুর আদালতে তুমুল অশান্তি

খুনের অভিযোগে ধৃত উত্তর বারাকপুর পুরসভার কাউন্সিলার তথা বার কাউন্সিলের সদস্য রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি নিজে...

কাউন্সিলারের মারে বৃদ্ধের মৃত্যু মামলা: বারাকপুর আদালতে তুমুল অশান্তি
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

খুনের অভিযোগে ধৃত উত্তর বারাকপুর পুরসভার কাউন্সিলার তথা বার কাউন্সিলের সদস্য রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি নিজে বারাকপুর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এবার এই মামলায় আজ, সোমবার আদালতে নিজেই লড়লেন। বিচারককে তিনি বলেন, তুলসী অধিকারী আমার কলার ধরেছিলেন। তর্কাতর্কি, ধাক্কাধাক্কি হয়েছে। লাথি মারিনি। সৌমেন মজুমদার নামে একজন সাক্ষী রয়েছেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ আপনারা খতিয়ে দেখতে পারেন। এটা খুন এর কোনো মামলাই নয়। যে কোনো শর্তে আমি জামিন চাইছি। যখন ডাকা হবে, তদন্তের খাতিরে তখনই আমি আসবো। বিচারক সব শুনে রায় দান স্থগিত রেখেছেন। বার কাউন্সিলের দু’জন আইনজীবী এবং বারাকপুর বার অ্যাসোসিয়েশনের সমস্ত আইনজীবীরা এদিন তার হয়ে আদালতে দাঁড়ান। এমনকি আইনজীবীদের সঙ্গে একপ্রস্থ ঝামেলাও হয় পুলিশের কর্তাদের। বারাকপুর আদালতে সেই বিষয়কে কেন্দ্র করে তুমুল উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আক্রান্ত হন এক সাংবাদিকও। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ