Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বসন্তের বিশেষত্ব বোঝাতে উত্সব কাউন্সিলারের

অতীতে ফাল্গুন এবং চৈত্র মাস মানেই বোঝা যেত বসন্তকাল চলে এসেছে।

বসন্তের বিশেষত্ব বোঝাতে উত্সব কাউন্সিলারের
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: অতীতে ফাল্গুন এবং চৈত্র মাস মানেই বোঝা যেত বসন্তকাল চলে এসেছে। কিন্তু এখন প্রচণ্ড গরম থাকছে এই দুই মাসে। আবহাওয়া দেখে সেভাবে বোঝার উপায় নেই যে বসন্ত চলে এসেছে। খুদেরা তো আরও বুঝতে পারছে না বসন্ত কাল ঠিক কেমন। এমনটাই দাবি মালদহের ইংলিশবাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুতপা ঘোষের। বসন্তের বিশেষত্ব ও ধরন বোঝাতে সুতপা এবং শিবাজী সঙ্ঘের যৌথ উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় জাঁকজমক করে স্থানীয় সঙ্ঘের মাঠে বসন্ত উৎসব উদ্ যাপন করা হয়। চতুর্থ বর্ষে কয়েক ঘণ্টার উৎসবে এলাকার খুদে শিল্পীরা অংশ নেয়। তারা গান, নাচ, কবিতা, আবৃত্তির মধ্যে দিয়ে মাতিয়ে রাখে সবাইকে। উৎসবপ্রেমীরা একে অপরকে রং মাখান। এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সুতপা বলেন, প্রতি বছরের মতো এবারও শিবাজী সঙ্ঘের সহযোগিতায় বসন্ত উৎসব পালন করা হয়েছে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় বেশি বড় করে উৎসব হয়নি। এলাকার খুদে শিল্পীদের নিয়েই এমন অনুষ্ঠান। সব জায়গায় বসন্ত। তবুও বসন্তকালকে আলাদা করে উপলদ্ধি করতে পারছি না। আবহাওয়া গ্রীষ্মকালের মতো লাগছে। আগামী দিনে তাপপ্রবাহ আরও বেড়ে যাবে। শিশুরাও বসন্তকাল অনুভব করতে পারছে না। সেজন্য তাদের নিয়েই উৎসব। আমরা সারা বছর রবীন্দ্র জয়ন্তী, দোল সহ নানা অনুষ্ঠান করি। এমন চেষ্টা আগামী দিনেও চালিয়ে যাব। আগামী প্রজন্ম উৎযাপনের মধ্যে দিয়ে সংস্কৃতিকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, সেজন্য আমাদের এই প্রয়াস।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ