Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দপ্তরে দুর্নীতি,  এবার মামলার তদন্তে সিবিআই

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দপ্তর থেকে দুর্নীতি হয়েছে। যুক্ত রয়েছেন মুখ্যমন্ত্রীর দপ্তর ও সরকারি বিভিন্ন আধিকারিকরা।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দপ্তরে দুর্নীতি,  এবার মামলার তদন্তে সিবিআই
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মোহালি: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দপ্তর থেকে দুর্নীতি হয়েছে। যুক্ত রয়েছেন মুখ্যমন্ত্রীর দপ্তর ও সরকারি বিভিন্ন আধিকারিকরা। ইডির তদন্তের প্রেক্ষিতে এই মামলায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। জানা যাচ্ছে, দুর্নীতি মামলার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তরফে পাঞ্জাব পুলিশের ডিজির কাছে চিঠি পাঠানো হয়। তারপরই ওই মামলার তদন্তভার সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিল হাইকোর্ট। 

Advertisement

সরকারি চাকরির বদলি ও পোস্টিং থেকে শুরু করে জমি কেলেঙ্কারির বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মানের ঘনিষ্ঠ সহযোগীদের নামে অভিযোগ তোলে ইডি। সেই মামলায় নাম জড়ায় মুখ্যমন্ত্রীর ওএসডি রাজবীর ঘুমান সহ একাধিক অফিসারের। সেই তদন্তে নেমে সরকারের বিভিন্ন দপ্তরে আর্থিক তছরুপের আভাস পায় ইডি। এবার সেই মামলাই হাতে নিতে চলেছে সিবিআই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ