Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

বিতর্কিত মন্তব্য যোগীরাজ্যের স্পিকারের

অযোধ্যার রাম মন্দিরে প্রণামি চুরি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানা।

বিতর্কিত মন্তব্য যোগীরাজ্যের স্পিকারের
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অযোধ্যার রাম মন্দিরে প্রণামি চুরি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানা। তিনি বলেন, ভক্তি ভরে ওই টাকা দান করা হয়নি। বিষয়টি প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয় বিরোধীরা। এহেন পরিস্থিতিতে সাফাই দিলেন কানপুরের আটবারের বিধায়ক। সতীশের দাবি, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে জবাব দিতেই তিনি এই মন্তব্য করেছেন। সূত্রের খবর, সম্প্রতি রাম মন্দিরে দান করা টাকা ফেরত চেয়েছিলেন ওই কংগ্রেস নেতা। সতীশের কথায়, ‘কেউ কখনো অনুদানের টাকা ফেরত চেয়েছেন কি? তবে কেউ চাইলে মন্দির কর্তৃপক্ষ তা ফিরিয়ে দেবে।’ তাতে অবশ্য লাভ হয়নি। কংগ্রেসের তোপ, ‘স্পিকার সতীশ মাহানা মনে করেন, চুরি যাওয়া প্রণামির টাকা ভক্তি ভরে দেওয়া হয়নি। তার মানে সরকারের কোনো গাফিলতি নেই। যাবতীয় দোষ পুণ্যার্থীদের।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ