চার মাস ধরে বেতন না পেয়ে আন্দোলনে জলপাইগুড়ির ময়নাগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। আজ, সোমবার সকাল থেকে কলেজের গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। গ্রুপ ডি, সিকিউরিটি গার্ড সহ ওই কলেজে মোট ২১ জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী রয়েছেন। তাঁদের অভিযোগ, যে ঠিকাদারের মাধ্যমে তাঁরা কাজ পেয়েছিলেন। এখন তিনি কোনো যোগাযোগ রাখছেন না। কলেজ কর্তৃপক্ষও তাঁদের বেতন পাইয়ে দেওয়ার ব্যাপারে সচেষ্ট নয়। সেকারণে বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।



