Bartaman Logo
১০ জুন, ২০২৬

সংবিধানই শীর্ষে: প্রধান বিচারপতি

বিচারবিভাগের এক্তিয়ার নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই রবিবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত দেশের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই।

সংবিধানই শীর্ষে: প্রধান বিচারপতি
  • ১৯ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: বিচারবিভাগের এক্তিয়ার নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই রবিবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত দেশের প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, সংবিধানের উপরে কেউ নয়। না সরকার, না দেশের বিচারব্যবস্থা। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এদিনই প্রথম নিজের রাজ্য মহারাষ্ট্রে পা রাখেন প্রধান বিচারপতি। এদিন তাঁকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিল মহারাষ্ট্র ও গোয়া বার কাউন্সিল। কিন্তু, সেখানে গরহাজির ছিলেন রাজ্যের তিন শীর্ষ আধিকারিক— মুখ্যসচিব, পুলিসের ডিজি ও মুম্বইয়ের পুলিস কমিশনার। অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে উঠেই সেই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘প্রতিটি সাংবিধানিক সংস্থার অপর সাংবিধানিক সংস্থার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। মহারাষ্ট্রের মানুষ দেশের প্রধান বিচারপতি হয়ে সংবর্ধনা নিতে প্রথমবার নিজের রাজ্যে এসেছেন, কিন্তু, সেখানে যদি রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি ও মুম্বইয়ের সিপি উপস্থিত থাকার প্রয়োজনীয়তা বোধ না করেন, তাহলে তাঁদের এবিষয়ে ভাবনাচিন্তা করা উচিত।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ