Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বর্ষায় নিত্য জলযন্ত্রণা, স্থায়ী সমাধানে এবার নয়া নিকাশি ব্যবস্থা মধ্যমগ্রামে

মধ্যমগ্রামে বর্ষার সময় জলযন্ত্রণা দীর্ঘদিনের। সে সমস্যা সমাধানে উদ্যোগ নিল পুরসভা। চৌমাথা এলাকায় জ্যাকপুস সিস্টেম তুলে দিয়ে তার পরিবর্তে বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু হল সোমবার।

বর্ষায় নিত্য জলযন্ত্রণা, স্থায়ী সমাধানে এবার নয়া নিকাশি ব্যবস্থা মধ্যমগ্রামে
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মধ্যমগ্রামে বর্ষার সময় জলযন্ত্রণা দীর্ঘদিনের। সে সমস্যা সমাধানে উদ্যোগ নিল পুরসভা। চৌমাথা এলাকায় জ্যাকপুস সিস্টেম তুলে দিয়ে তার পরিবর্তে বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু হল সোমবার। এই কাজের জন্য সোদপুর রোডে যান নিয়ন্ত্রণ করা হয়েছে। সাময়িক অসুবিধা হলেও স্থায়ী সমাধানের আশায় ভবিষ্যতের দিকে তাকিয়ে এলাকার বাসিন্দারা।

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, সোদপুর রোডে থাকা হাইড্রেন দিয়ে বৃষ্টির জল মধ্যমগ্রাম চৌমাথায় জ্যাকপুস সিস্টেমের মাধ্যমে ছোট পাইপলাইন দিয়ে নোয়াই খালে ফেলা হত। কিন্তু ছোট পাইপলাইন দিয়ে সঠিকভাবে জল বেরত না। প্রতি বর্ষাতেই জলজমার সমস্যা দেখা যেত। ফলে জলমগ্ন হয়ে পড়ত মধ্যমগ্রামের একাধিক ওয়ার্ড। ভোগান্তির শিকার হতেন বাসিন্দারা। নিকাশি ব্যবস্থা উন্নত করতে পুরসভা আবেদন জানায় পূর্ত দপ্তরের (পিডব্লিউডি) কাছে। তারপর সোমবার বক্স কালভার্ট তৈরির কাজ শুরু হয়। প্রশাসনের বক্তব্য, নয়া ব্যবস্থায় বড়ো পাইপলাইনের জল সরাসরি নিষ্কাশন সম্ভব। ফলে জল জমার সমস্যা অনেক কমবে। 
এই কাজের জন্য সোদপুর রোডে পুরভবনের সামনে থেকে চৌমাথা পর্যন্ত রাস্তা নো এন্ট্রি। সোদপুর রোড ধরে চৌমাথার দিকে আসা গাড়িগুলিকে যশোর রোডে যেতে দেওয়া হচ্ছে না। পুরভবনের আগে থেকে ছোটো ও বড়ো গাড়ি যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, ‘বড়ো পাইপলাইনের জল ছোট লাইনে পাস না হওয়ায় সমস্যা হচ্ছিল। বক্স কালভার্ট তৈরি হলে নিকাশি উন্নত হবে। শহরে জল জমার সমস্যা কমবে।

সম্পর্কিত সংবাদ