Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ছেলে-পুত্রবধূর মধ্যে নিত্য বিবাদ! নাতনির দায়িত্ব পুলিশের হাতে তুলে দিলেন ঠাকুমা

দাম্পত্য কলহে বিপাকে পড়েছে শিশু। বাবা না মা কার, কাছে মানুষ হবে ছোট্ট সন্তান তাই নিয়েই দ্বন্দ্ব। স্বামী স্ত্রী আলিপুরদুয়ার শহরের কালজানির সরকারি আবাসনে থাকেন

ছেলে-পুত্রবধূর মধ্যে নিত্য বিবাদ! নাতনির দায়িত্ব পুলিশের হাতে তুলে দিলেন ঠাকুমা
  • ৭ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

দাম্পত্য কলহে বিপাকে পড়েছে শিশু। বাবা না মা কার, কাছে মানুষ হবে ছোট্ট সন্তান তাই নিয়েই দ্বন্দ্ব। স্বামী স্ত্রী আলিপুরদুয়ার শহরের কালজানির সরকারি আবাসনে থাকেন। স্ত্রী আলিপুরদুয়ার ট্রেজারির কর্মী। স্বামী ঠিকাদারি সংস্থার অধীনে কাজ করেন। তার স্ত্রী সর্বদাই মদ্যপ অবস্থায় থাকে। ফলে তাদের তিন বছরের একমাত্র শিশু কন্যার দেখভালের দায়িত্ব কার? তা নিয়ে নিত্য অশান্তি লেগেই থাকে। ছেলে ও পুত্রবধূর মধ্যে এই অশান্তির জেরে শিশুকন্যাটিকে নিয়ে মহা ফাঁপড়ে পড়েন ঠাকুমা। উপায় না দেখে দেখভালের জন্য নাতনিকে নিয়ে ঠাকুমা সোজা চলে যান আলিপুরদুয়ার থানায়। পুলিশের কাছে সমস্যা সমাধানের আর্জি জানান। পুলিশও বিপাকে পড়ে। উপায় না পেয়ে শিশুটিকে সিডব্লুসির হাতে তুলে দেয় পুলিশ। আপাতত শিশুটির ঠাঁই হয়েছে সরকারি অ্যাডাপশন সেন্টারে। কাউন্সেলিংয়ের জন্য আগামী কাল, সোমবার ওই শিশুর বাবা-মাকে তলব করেছে সিডব্লুসি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ