Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘অসমে ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারী বাঁচাতে আইন আনবে কংগ্রেস’, ভোটের প্রচারে দাবি প্রধানমন্ত্রীর

কংগ্রেস ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আইন তৈরি করবে। বুধবার অসমে ভোটপ্রচারে এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

‘অসমে ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারী বাঁচাতে আইন আনবে কংগ্রেস’, ভোটের প্রচারে দাবি প্রধানমন্ত্রীর
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গোগামুখ: কংগ্রেস ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আইন তৈরি করবে। বুধবার অসমে ভোটপ্রচারে এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তিনি বলেছেন, বিজেপি ও তার জোটসঙ্গীরা কংগ্রেসের ওই চেষ্টা কোনওভাবেই সফল হতে দেবে না। মোদির দাবি, ‘কংগ্রেস রাজ্যের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে সংখ্যালঘু বানাতে চাইছে। অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক নিশ্চিত করাই ওদের লক্ষ্য।’

Advertisement

এদিন গোগামুখে বিজেপির জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ‘২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে কেন্দ্রে একটি আইন আনার চেষ্টা করেছিল কংগ্রেস। তবে এনডিএ শিবির তার বিরোধিতা করে। প্রকাশ্যে অনুপ্রবেশকারীদের সমর্থন করছে কংগ্রেস। এমনকি ওদের রক্ষা করতে নতুন আইন আনার কথাও বলা হচ্ছে।’ এখানেও বিভাজনের রাজনীতির তাস খেলেন মোদি। তাঁর কথায়, ‘দেশভাগের সময় দেশকে ভাগ করতে চেয়েছিল মুসলিম লিগ। কংগ্রেসও সেই চেষ্টা করছে। ওদের কাছে শুধু দু’টি পরিবার গুরুত্বপূর্ণ। একটি দিল্লিতে। অন্যটি অসমে। সাধারণ মানুষের কোনো মূল্য নেই কংগ্রেসের কাছে।’  
অসমের উন্নয়ন নিয়েও কংগ্রেসকে নিশানা করেন মোদি। অভিযোগ, ৬০ থেকে ৬৫ বছরে মাত্র তিনটি সেতু নির্মাণ করেছে হাত শিবির। আর গত ১০ বছরে পাঁচটি সেতু নির্মাণ করেছে বিজেপি সরকার। অসমে সম্পদ নেই এমনটা নয়। তবে কংগ্রেস ক্ষমতার লোভে অসমের সমাজকে বিভক্ত করতে চাইছে। তাই ওরা ব্রহ্মপুত্রের দুই পাড়ের মধ্যে যোগসূত্র গড়ে উঠতে দেয়নি। এনডিএ সরকার সাধারণ মানুষের সেই কষ্ট বুঝে সেতু বানিয়ে দিয়েছে।’ 

সম্পর্কিত সংবাদ