Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গান্ধীবাদী পথে আজ লালবাজার অভিযানে কংগ্রেস

আজ, বুধবার লালবাজার অভিযান করবে কংগ্রেস। তবে ধ্বংসাত্মক আন্দোলনের পথে হাঁটতে রাজি নন কংগ্রেস নেতারা

গান্ধীবাদী পথে আজ লালবাজার অভিযানে কংগ্রেস
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার লালবাজার অভিযান করবে কংগ্রেস। তবে ধ্বংসাত্মক আন্দোলনের পথে হাঁটতে রাজি নন কংগ্রেস নেতারা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া, ব্যারিকেড ভাঙার কর্মসূচি নেই তাঁদের। বরং গান্ধীবাদী পথ অবলম্বন করে পুলিশকে বার্তা দিতে চলেছে প্রদেশ কংগ্রেস। দলের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, গত ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে আসা কংগ্রেস কর্মীদের উপর বিজেপির হামলার প্রতিবাদে এবং ছাত্র আন্দোলনের উপর পুলিশের অত্যাচার ও মিথ্যা মামলায় আন্দোলনকারীদের ফাঁসানোর বিরুদ্ধে আমাদের লালবাজার অভিযান কর্মসূচি। দুপুর ১টার সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত হবেন কংগ্রেস কর্মীরা। সেখান থেকে মিছিল করে কর্মীরা লালবাজার যাবেন। তবে আমরা কোনো ধ্বংসাত্মক আন্দোলনে যাব না। নীচুতলার পুলিশ কর্মী থেকে ঊর্ধ্বতন কর্তার হাতে গোলাপ ফুল, লজেন্স, চকোলেট তুলে দেওয়া হবে। পুলিশকে ইট ছুড়ব না আমরা। আর পুলিশ লাঠি চার্জ করলে পিঠ পেতে তা সহ্য করব। পুলিশকে বুঝিয়ে দেব, ‘গান্ধীবাদী পথই আমাদের পথ।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ