Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

ভোটের আগে অসমে ধাক্কা খেল কংগ্রেস, দলবদলে বিজেপিতে সাংসদ প্রদ্যোৎ বরদলৈ

বিধানসভা নির্বাচনের আগে অসমে বড় ধাক্কা খেল কংগ্রেস। বুধবার হাত ছেড়ে পদ্ম শিবিরে ভিড়লেন সাংসদ প্রদ্যোৎ বরদলৈ। গত মাসে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বিজেপিতে যোগ দিয়েছেন।

ভোটের আগে অসমে ধাক্কা খেল কংগ্রেস, দলবদলে বিজেপিতে সাংসদ প্রদ্যোৎ বরদলৈ
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: বিধানসভা নির্বাচনের আগে অসমে বড় ধাক্কা খেল কংগ্রেস। বুধবার হাত ছেড়ে পদ্ম শিবিরে ভিড়লেন সাংসদ প্রদ্যোৎ বরদলৈ। গত মাসে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বিজেপিতে যোগ দিয়েছেন। একের পর এক নেতা যেভাবে কংগ্রেস ছাড়ছেন, তাতে কপালে ভাঁজ চওড়া হচ্ছে শীর্ষ নেতৃত্বের। নগাঁও লোকসভা কেন্দ্রের দু’বারের সাংসদ প্রদ্যোৎ বরদলৈ মঙ্গলবার কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছে ইস্তফাপত্র পাঠিয়েও দেন। আর বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সইকিয়ার উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন। 

Advertisement

রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতির হালে পানি না পেয়েই পদ্ম শিবিরে যোগ দিলেন প্রবীণ এই নেতা। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রদ্যোতের সম্পর্ক মসৃণ নয়। সেই আবহেই তাঁর এই দল বদল। নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রদ্যোৎ সাংবাদিকদের বলেন, ‘আজ আমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিকে বিসর্জন দিলাম। এতে আমি খুশি নই। বিভিন্ন বিষয়ে আমাকে দলের যে কেউ অপমান করেছে। তাই আমার এই সিদ্ধান্ত।’ অসমে কংগ্রেসের তিনজন সাংসদ। এই অবস্থায় প্রদ্যোতের ইস্তফায় কংগ্রেসের বিড়ম্বনা বাড়ল। 
ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন প্রদ্যোৎ। কংগ্রেসের তাত্ত্বিক নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। ২০১৬ সাল পর্যন্ত মার্গারিটা বিধানসভা কেন্দ্রের চারবারের বিধায়ক ছিলেন। পরে নগাঁও থেকে দু’বার সাংসদ হন। আসন্ন বিধানসভা নির্বাচনে মার্গারিটা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তাঁর ছেলে প্রতীক বরদলৈ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ