Bartaman Logo
১৯ জুন, ২০২৬

বাম মুক্ত কেরল বিপুল আসন নিয়ে সরকার গঠনের পথে কংগ্রেস

বঙ্গ ও ত্রিপুরায় রাজ পাঠ আগেই গিয়েছিল। এবার কেরল থেকেও বিদায়ের পথে সিপিএম। এক দশক পরে দক্ষিণের এই রাজ্যে শাসকের আসনে ফিরতে চলেছে কংগ্রেস।

বাম মুক্ত কেরল বিপুল আসন নিয়ে সরকার গঠনের পথে কংগ্রেস
  • ৪ মে, ২০২৬ ১৪:২৬
Prefer us on Google

তিরুবনন্তপুরম: বঙ্গ ও ত্রিপুরায় রাজ পাঠ আগেই গিয়েছিল। এবার কেরল থেকেও বিদায়ের পথে সিপিএম। এক দশক পরে দক্ষিণের এই রাজ্যে শাসকের আসনে ফিরতে চলেছে কংগ্রেস। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে কেরলে দুই তৃতীয়াংশ আসন নিয়ে কেরলে ক্ষমতায় আসছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। 

Advertisement

রাজ্য বিধানসভার মোট আসন ১৪০টি। তাতে এখনও পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে ১০১টি'তে। অন্যদিকে, বামেদের পাল্লা ভারি মাত্র ৩৭ আসনে। দু'টি আসনে এগিয়ে বিজেপি। এই পরাজয়ে জাতীয় স্তর থেকেও অস্তিত্বহীন হয়ে পড়বে বামেরা। এমনটাই পর্যবেক্ষণ রাজনৈতিক বিশেষজ্ঞদের। এবার কেরলে নির্বাচনের অন্যতম বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল সবরীমালা মন্দিরের সোনা চুরির ঘটনা। সরাসরি এই কাণ্ডে এলডিএফ সরকারের নাম না জড়ালেও তারা যথেষ্ট সমালোচনার মধ্যেই ছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ