Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুল স্বীকার করুক নির্বাচন কমিশন, দাবি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর

নির্বাচন কমিশনকে কটাক্ষ করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

ভুল স্বীকার করুক নির্বাচন কমিশন, দাবি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নির্বাচন কমিশনকে কটাক্ষ করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীরবাবু বলেন, ভোট হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন নাম ঢোকাচ্ছে, তাহলে ভোটের সময় জেনেশুনে নামগুলো ইচ্ছেকৃত ভাবে লিস্ট থেকে বাদ দিয়েছিল, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যদি এখন নিয়ম পাল্টায়, তাহলে স্বীকার করুক যে আগে ভুল করেছিল। সারা দেশকে জানাক সেটা। এদেশে একটা ভোটের জন্য অটল বিহারী বাজপেয়ী হেরে গেছিলেন। গণতন্ত্রে একটা ভোটও অনেক গুরুত্বপূর্ণ, এখানে তো লাখ লাখ ভোটারকে কারসাজি করে বাদ দেওয়া হয়েছে, তাহলে আবার ভোট হোক। নির্বাচন কমিশন তাদের ভুল শুধরে আবার ভোট করাক।

Advertisement

জ্ঞানেশ কুমারকে যদি ভারতরত্ন দেওয়া হয়, তাহলে দেশে সততা, ন্যায়, নিরপেক্ষতা বলে কিছু থাকবে না বলে দাবি বর্ষীয়ান কংগ্রেস নেতার। এনসিপিআই-এর সাংসদরা জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি জানাচ্ছেন। এদিন সেই প্রসঙ্গে অধীরবাবু বলেন, এনসিপিআই-এর সাংসদরা বিজেপির দ্বারা পরিচালিত। দেশবাসীর সঙ্গে গদ্দারি, দেশের নাগরিকদের ভোটাধিকার হরণ এবং গণতন্ত্রকে ধ্বংস করার অভিযোগে যাঁকে নিয়ে গোটা দেশে প্রশ্ন উঠছে, সেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি আসলে দেশের গণতন্ত্রের প্রতি চরম পরিহাস। যে ব্যক্তির ভূমিকা নিয়ে দেশের নাগরিকদের ভোটাধিকার, নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে, তাঁকেই যদি সর্বোচ্চ সম্মান দেওয়ার দাবি ওঠে, তাহলে তা গণতন্ত্রের প্রতি মানুষের আস্থাকে আরও ক্ষতিগ্রস্ত করবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ