Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিয়ের গুঞ্জনে স্বীকৃতি

রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার সম্পর্ক, প্রেম, বিয়ে নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। অবশেষে সিলমোহর দিলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করে তাঁরা জানিয়েছেন, আগামী ২৬ তারিখ জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তারকা যুগল।

বিয়ের গুঞ্জনে স্বীকৃতি
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার সম্পর্ক, প্রেম, বিয়ে নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। অবশেষে সিলমোহর দিলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করে তাঁরা জানিয়েছেন, আগামী ২৬ তারিখ জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তারকা যুগল। দাম্পত্য জীবনে শুরু হওয়ার পথে অনুরাগীদের ছোঁয়া রাখতে চান দু’জনে। সেকারণে ভক্তদের দেওয়া নাম ‘বিরশ’কে (দু’জনের নামের অক্ষর মিলিয়ে) আপন করে উদয়পুরের অনুষ্ঠান সাজিয়েছেন হবু দম্পতি। সমাজমাধ্যমে তাঁরা লিখেছেন, ‘আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা পরিকল্পনা করার আগেই তোমরা খুব ভালোবেসে আমাদের একটি নাম দিয়েছিলে— বিরশ। তোমাদের জন্যই আমরা নতুন পথচলা শুরু হচ্ছে। আমাদের বিয়ের এই অনুষ্ঠানের নাম হচ্ছে দ্য ওয়েডিং অব বিরশ।’ ২৬ তারিখ উদয়পুরে সাতপাকে ঘুরবেন দু’জনে। তারপর আগামী ৪ মার্চ হায়দরাবাদে বিজয় ও রশ্মিকার রিসেপশন। সেখানে বলিউড ও দক্ষিণী তারকারা উপস্থিত থাকবেন বলে খবর।  

Advertisement
সম্পর্কিত সংবাদ