Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

উলুবেড়িয়ায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

উলুবেড়িয়ায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
  • ১৮ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

উলুবেড়িয়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে হাওড়া গ্রামীণ জেলা পুলিস ও উলুবেড়িয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা। প্রশাসন সূত্রে খবর, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের জন্য পুলিসের পক্ষ থেকে দু’টি কম্পিউটার দেওয়া হয়েছে। আপাতত এলাকার ১২০ জন ছেলেমেয়ে তাদের নাম নথিভুক্ত করেছে। এদিন মন্ত্রী পুলক রায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের জন্য আরও দু’টি কম্পিউটার দেওয়ার কথা ঘোষণা করেন। সেই সঙ্গে উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্রে একটি শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন লাগানোর কথা ঘোষণা করেন মন্ত্রী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ