Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিএমও গ্রিভান্স সেলে আসা অভিযোগ নিয়ে সোজা কৃষকের সঙ্গেই কথা বলতে হবে: মন্ত্রী

কৃষকদের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে এদিন প্রতিটি জেলায় নিযুক্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠক করলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

সিএমও গ্রিভান্স সেলে আসা অভিযোগ নিয়ে  সোজা কৃষকের সঙ্গেই কথা বলতে হবে: মন্ত্রী
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কৃষকদের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে এদিন প্রতিটি জেলায় নিযুক্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠক করলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ছিলেন কৃষিসচিব ওঙ্কার সিং মিনাও। মূলত মুখ্যমন্ত্রীর দপ্তর বা সিএমও গ্রিভান্স সেলে আসা সমস্যা নিয়ে আলোচনা হয়। আধিকারিকদের মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, কৃষি সংক্রান্ত কোনোরকম সমস্যার অভিযোগ এলে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে দ্রুততার সঙ্গে তার নিষ্পত্তি করতে হবে। 

Advertisement

কৃষক বন্ধু, বাংলা শস্যবিমা, কৃষক পেনশন থেকে শুরু করে সার সরবারহ—প্রতিটি ক্ষেত্র নিয়েই এদিন আলোচনা হয়। সামনেই খরিফ মরশুম। জোর কদমে চলছে বীজতলা তৈরির কাজ। এই অবস্থায় কৃষকদের যাতে কোনও সমস্যার সম্মুখীন হতে না-হয়, সেইমতো পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলায় নিযুক্ত আধিকারিকদের। এই কাজের জন্য রাজ্যের সদর দপ্তর থেকে তাঁদের সমস্তরকম সহযোগিতা করা হবে। 
সূত্রের খবর, কৃষি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সিএমও গ্রিভান্স সেলে প্রায় ২৮ হাজার অভিযোগ এসেছিল। সেসবের নিষ্পত্তি করতে ৪৫ হাজার ৫৭২ জন কৃষকের সঙ্গে কথা বলেছেন জেলায় নিযুক্ত দপ্তরের আধিকারিকরা। একাধিক কৃষকের সমস্যা মেটানোর আর্জি জানিয়ে বহু ক্ষেত্রেই একটি অভিযোগ করা হয়েছিল। তাই অভিযোগের সংখ্যার থেকে অনেক বেশি কৃষকের সঙ্গে কথা বলা দরকার বলে মন্ত্রী জানান। অভিযোগ আসার ১৫ দিনের মধ্যেই সুরাহা করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে রাজ্য। এই বিষয়টিও আধিকারিকদের মাথায় রাখতে বলা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ