জলপাইগুড়ি মেডিক্যালের অধীন মাদার অ্যান্ড চাইল্ড হাবে শিশু মৃত্যু নিয়ে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলল পরিবার। এই বিষয়ে আজ, শুক্রবার মেডিক্যালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন মৃত শিশুর বাবা সুশীল মজুমদার। কোচবিহারের জামালদহের বাসিন্দা ওই ব্যক্তির অভিযোগ, গত ১৪ জুলাই তিনি স্ত্রীকে জলপাইগুড়ি মেডিক্যালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি করেন। ১৫ তারিখ রাতে স্ত্রী পুত্র সন্তান প্রসব করেন। হাসপাতালের তরফে জানানো হয়, সদ্যোজাত সুস্থ আছে। এরপর ১৭ তারিখ রাতে হাসপাতাল থেকে জানানো হয়, তাঁর সন্তানের মৃত্যু হয়েছে। কীভাবে তাঁর সন্তানের মৃত্যু হল, এই নিয়ে তদন্তের দাবি করে হাসপাতালের সুপারকে এদিন লিখিত অভিযোগ জানিয়েছেন সুশীলবাবু। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলেও দাবি তাঁর।



