Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদক প্রতিরোধে তেহট্টের বিভিন্ন গ্রামে মহিলাদের নেতৃত্বে গড়ে উঠেছে কমিটি

মাদকের থেকে পরিত্রাণ পেতে  বিভিন্ন গ্রামে গড়ে উঠছে মাদক প্রতিরোধ কমিটি। তার নেতৃত্বে থাকছেন মহিলারা।

মাদক প্রতিরোধে তেহট্টের বিভিন্ন গ্রামে  মহিলাদের নেতৃত্বে গড়ে উঠেছে কমিটি
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তেহট্ট: মাদকের থেকে পরিত্রাণ পেতে  বিভিন্ন গ্রামে গড়ে উঠছে মাদক প্রতিরোধ কমিটি। তার নেতৃত্বে থাকছেন মহিলারা। পুলিস এই মাদক প্রতিরোধ কমিটিকে সবরকম ভাবে সাহায্য করায় মাদকের কারবারিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীয়া জেলাজুড়ে মাদকের রমরমা দিন দিন ছড়িয়ে পড়ছে। ৩০০ থেকে ৭০০ টাকার মধ্যে পুরিয়ার আকারে মিলছে মাদক। স্থানীয় মানুষ জানান, মাদক প্রতিরোধ কমিটি ও পুলিসের যৌথ নজরদারিতে মাদক কারবারিরা আর নির্দিষ্ট জায়গায় এই ঠেক করছে না। তারা পুলিস ও প্রতিরোধ কমিটির নজর এড়াতে প্রতিদিন ঠেক পাল্টে ফেলছে। ফলে পুলিসের কঠোর নজরদারি থাকলেও মাদক কারবারিরা মাদক বিক্রি করে চলে যাচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিস নিয়মিত অভিযান করে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিস। স্থানীয় মানুষ বলেন, এখন এলাকায় কোথাও মাদক তৈরি হয় না। সাধারণত মুর্শিদাবাদ জেলার বেশ কিছু মাদক কারবারি নতুন নতুন ক্যারিয়ারের মাধ্যমে বিভিন্ন এলাকায় মাদক নিয়ে এসে বিক্রি করে। মাদক কারবারিরা যাতে কোনওভাবে এলাকায় মাদক বিক্রি করতে না পারে, তারজন্য বিভিন্ন এলাকায় গড়ে উঠছে মাদক প্রতিরোধ কমিটি। এমনকী চাপড়া এলাকাতেও সেই মাদক প্রতিরোধ কমিটি তৈরি হয়েছে। 

Advertisement

তেহট্ট এলাকার এক মহিলা বলেন, আমি ও শাশুড়ি বিড়ি বেঁধে সংসার চালাই। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার পাই আমরা দু’জনেই। স্বামী কোনও কাজ করে না। সারাদিন মাদকের নেশা করে থাকে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় আমার ছেলের লেখাপড়া চলে। ছেলের লেখাপড়ার জন্য সবে টাকা নিয়ে এসে রেখেছি। ওই টাকা স্বামী চাইলে দিতে অস্বীকার করি। সে মারধর করে টাকাটা নিয়ে চলে যায় নেশা করতে।সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বলেন, মাদক পাচার বন্ধ করতে পুলিসের কঠোর নজরদারি, ধরপাকড় চলে। তারপরেও পুলিসের নজর এড়িয়ে এই ব্যবসা চলছে। এই বিষয়ে তেহট্ট মহকুমা পুলিস আধিকারিক শুভতোষ সরকার বলেন, আমরা মাদকের কারবার প্রায় বন্ধ করে দিয়েছি। মাদক কারবারিদের বিরুদ্ধে আমরা লাগাতার অভিযান করছি। এমনকী বিভিন্ন জায়গায় আমরা মাদক বিরোধী সচেতনতা শিবির করেছি।  প্রতীকী চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ