Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিএলএ নিয়োগের নিয়ম বদল কমিশনের, প্রতিবাদ তৃণমূলের, ফর্ম বিলি শুক্রবার পর্যন্ত

এবার শুধু সংশ্লিষ্ট এলাকা বা পার্ট নয়। গোটা বিধানসভা কেন্দ্র এলাকা থেকে নিয়োগ করা যাবে বুথ লেভেল এজেন্ট। রাজনৈতিক দলের তরফে বুথ লেভেল এজেন্ট নিয়োগের নিয়ম পরিবর্তন করে জানিয়ে দিল কমিশন।

বিএলএ নিয়োগের নিয়ম বদল  কমিশনের, প্রতিবাদ তৃণমূলের, ফর্ম বিলি শুক্রবার পর্যন্ত
  • ১২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার শুধু সংশ্লিষ্ট এলাকা বা পার্ট নয়। গোটা বিধানসভা কেন্দ্র এলাকা থেকে নিয়োগ করা যাবে বুথ লেভেল এজেন্ট। রাজনৈতিক দলের তরফে বুথ লেভেল এজেন্ট নিয়োগের নিয়ম পরিবর্তন করে জানিয়ে দিল কমিশন। এর আগে বিএলএ হিসেবে নিয়োগ পেতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই পার্টের ভোটার হওয়া বাধ্যতামূলক ছিল। এবার সেই নিয়মে বদল এল। এখন একটি বিধানসভা এলাকার ভোটার সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের যেকোনও পার্টে বিএলএ হিসাবে নিয়োগ পেতে পারবেন। কমিশনের এই সিদ্ধান্তের পিছনে অবশ্য কমিশনের অন্য অভিসন্ধি দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদও জানিয়েছে তারা। তৃণমূলের অভিযোগ, রাজ্যের প্রত্যেক বুথে বিএলএ দিতে পারবে না বিজেপি, তাই পাশের বুথ থেকে সহযোগিতার জন্য বিএলএ আনা হচ্ছে। বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের যে গোপন সমঝোতা রয়েছে, তা এই সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গেল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপিসহ বিরোধীদের সুবিধে করে দিতেই মাঠে নামল জাতীয় নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তে বাইরের অচেনা লোক ঢোকানোর ফলে জটিলতাও বাড়বে। অন্যদিকে, ইনিউমারেশন ফর্ম বিলি শেষ করার দিন ১১ নভেম্বর, মঙ্গলবার পর্যন্ত নির্ধারণ করেছিল কমিশন। এই সময়সীমা আরও তিনদিন বৃদ্ধি করেছে তারা। মঙ্গলবার কমিশন জানিয়েছে, ইনিউমারেশন ফর্ম বিলি শেষ হবে ১৪ নভেম্বর, শুক্রবার।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ