Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৮৫টি কলেজে অধ্যক্ষ নিয়োগ, সুপারিশপত্র দিল কমিশন

রাজ্যজুড়ে ৮৫টি কলেজে অধ্যক্ষ নিয়োগের সুপারিশপত্র প্রদান শেষ করল কলেজ সার্ভিস কমিশন। শুক্রবার কমিশনের চেয়ারম্যান দীপক কর জানিয়েছেন, সোমবারই সুপারিশপত্র দেওয়া শেষ হয়েছে।

৮৫টি কলেজে অধ্যক্ষ নিয়োগ, সুপারিশপত্র দিল কমিশন
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে ৮৫টি কলেজে অধ্যক্ষ নিয়োগের সুপারিশপত্র প্রদান শেষ করল কলেজ সার্ভিস কমিশন। শুক্রবার কমিশনের চেয়ারম্যান দীপক কর জানিয়েছেন, সোমবারই সুপারিশপত্র দেওয়া শেষ হয়েছে। এবার কলেজগুলির পরিচালন সমিতি বৈঠক করে অধ্যক্ষদের নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু করবে। তবে বহু আলোচিত সাউথ ক্যালকাটা ল কলেজ ছাড়াও সুরেন্দ্রনাথ এবং অন্যান্য ল কলেজগুলিতে অধ্যক্ষ পাওয়া যায়নি। এলএলএম, ল-এ পিএইচডি এবং ১৫ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা প্রয়োজন অধ্যক্ষ হতে গেলে। এমন কোনও প্রার্থী ইন্টারভিউয়ে আসেননি। তাই পরবর্তী ইন্টারভিউয়ে যোগ্য প্রার্থীদের খোঁজ চলবে। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন শহরের বেশ কিছু নামী কলেজ অধ্যক্ষ পেয়ে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ