Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল, রেহাই নেই গৃহস্থের

চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫০.৫ টাকা কমাল কেন্দ্রীয় সরকার। এর ফলে আজ, ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক...

বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল, রেহাই নেই গৃহস্থের
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫০.৫ টাকা কমাল কেন্দ্রীয় সরকার। এর ফলে আজ, ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় হবে ১ হাজার ৬৮৪ টাকা ৫০ পয়সা। তবে অপরিবর্তিত রাখা হয়েছে গৃহস্থের ১৪.২ কেজির রান্নার সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় তার দর থাকছে ৮৭৯ টাকা। প্রসঙ্গত, কয়েকমাস যাবৎ গৃহস্থের সিলিন্ডারের দর অপরিবর্তিত রেখেছে পেট্রলিয়াম মন্ত্রক। কিন্তু দাম কমানো হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের। গত আগস্টেও ১৯ কেজি সিলিন্ডারের দাম ৩৪.৫ টাকা কমিয়েছিল পেট্রলিয়াম মন্ত্রক। তবে সাধারণ মানুষ এবারও রান্নার সিলিন্ডারের দরে রেহাই পেলেন না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ