Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালীপুজোয় রংবেরঙের নকশা করা প্রদীপের চাহিদা কৃষ্ণনগরে

কালীপুজোর আগে কৃষ্ণনগরে মাটির প্রদীপ বিক্রি শুরু হয়েছে। তবে এবছর সাধারণ প্রদীপের পাশাপাশি রংবেরংয়ের নকশা করা প্রদীপের চাহিদা বেড়েছে। শহরের বিভিন্ন দোকানে  নানা রংয়ের ও আকৃতির প্রদীপ দেখা যাচ্ছে।

কালীপুজোয় রংবেরঙের নকশা করা প্রদীপের চাহিদা কৃষ্ণনগরে
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অমিয়কুমার বিশ্বাস , কৃষ্ণনগর:

Advertisement

কালীপুজোর আগে কৃষ্ণনগরে মাটির প্রদীপ বিক্রি শুরু হয়েছে। তবে এবছর সাধারণ প্রদীপের পাশাপাশি রংবেরংয়ের নকশা করা প্রদীপের চাহিদা বেড়েছে। শহরের বিভিন্ন দোকানে  নানা রংয়ের ও আকৃতির প্রদীপ দেখা যাচ্ছে।
মৃৎশিল্পীরা জানালেন, নানারকম ডিজাইনের প্রদীপই এখন মানুষের বেশি পছন্দ। তাই ওই ধরনের প্রদীপ তৈরি করা হচ্ছে। ফুলের নকশার পাশাপাশি দেবদেবীর মুখাবয়বের প্রদীপও বেশ জনপ্রিয় হয়েছে। দামও সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। সাধারণ ছোট মাটির প্রদীপ দু’টাকা পিস দরে বিকোচ্ছে। আর বিভিন্ন ডিজাইনের প্রদীপ ১০-২০০টাকা অবধি দামে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে ডিজাইনের উপরই দাম নির্ভর করছে।
নতুনবাজার পালপাড়ার দোকানদার বুড়ো পাল বলেন, সামনে কালীপুজো। আসছে। তাছাড়া কার্তিক মাসে পুরো সময়টা জুড়েই প্রদীপের চাহিদা থাকবে। আগে সাধারণ প্রদীপই বেশি বিক্রি হতো। এখন সবাই ঘর সাজাতে রঙিন নকশা করা প্রদীপ কিনতে চাইছেন।
কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পী রেখা পাল বলেন, এখন মানুষের চাহিদা অনুযায়ী ফুল, পাতা, পায়রা, আলপনা আঁকা প্রদীপ তৈরি করি। এতে বিক্রি অনেক বেড়েছে। তবে কার্তিক মাসে কাঁচা মাটির প্রদীপের অর্ডার বেশি আছে। সেসময় অনেক বাড়িতে একমাস ধরে প্রদীপ জ্বালানো হয়। ইতিমধ্যে এরকম কিছু বাড়ির অর্ডার পেয়েছি।এভাবেই আলোর উৎসবে ঐতিহ্যবাহী কৃষ্ণনগরের মৃৎশিল্পে আধুনিকতার ছোঁয়া এসেছে। কালীপুজোর আগে তাই নিখুঁত ডিজাইনের প্রদীপ তৈরিতে ব্যস্ত শিল্পীরা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ