Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সিনেমা হলে রঙ্গিলা

আমির খান, ঊর্মিলা মাতণ্ডকর এবং জ্যাকি শ্রফের ‘রঙ্গিলা’র ম্যাজিক ৩০ বছর পরও অমলিন

সিনেমা হলে রঙ্গিলা
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

৩০ বছর কি আর কম সময়? তাও স্মৃতি একটুও ফিকে হয়নি। আমির খান, ঊর্মিলা মাতণ্ডকর এবং জ্যাকি শ্রফের ‘রঙ্গিলা’র ম্যাজিক ৩০ বছর পরও অমলিন। আগামী ২৮ নভেম্বর ফের সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি। আসল ছবি মুক্তির ঠিক ৩০ বছর পর ফোরকে এইচডি রেস্টোর্ড ভার্সনে ছবিটি দেখতে পাবেন দর্শক। ৩০ বছর আগে রীতিমতো আলোড়ন তুলেছিল এই ছবি। সেই সময়টা যাঁরা দেখেননি তাঁদের কাছে হয়তো এসব গল্পকথা। কিন্তু যাঁরা দেখেছিলেন, পরবর্তী প্রজন্মকে সেই গল্পই তাঁরা বলবেন। একসঙ্গে হলে গিয়ে ফের সেই সিনেমা দেখবেনও দর্শক। এমনটাই আশা ইন্ডাস্ট্রির বড় অংশের। রামগোপাল ভার্মার পরিচালনা, এআর রহমানের মিউজিক বলিউডে নতুন স্বাদ এনে দিয়েছিল। এক বিবৃতিতে পরিচালক জানিয়েছেন, তাঁর বিশ্বাস ‘রঙ্গিলা’ নতুন প্রজেন্মের দর্শকেরও সমান ভালোবাসা পাবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ