Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিএলএডে আবেদন চলাকালীন কলেজের মিডিয়াম পরিবর্তন

ডিএলএড কোর্সের আবেদন প্রক্রিয়া শুরুর পরেও ভাষাগত মাধ্যম বা মিডিয়াম পরিবর্তন হচ্ছে বেশ কিছু কলেজের।  এ নিয়ে বেশ কিছু কলেজ কর্তৃপক্ষ আপত্তি তুলছে।

ডিএলএডে আবেদন চলাকালীন কলেজের মিডিয়াম পরিবর্তন
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিএলএড কোর্সের আবেদন প্রক্রিয়া শুরুর পরেও ভাষাগত মাধ্যম বা মিডিয়াম পরিবর্তন হচ্ছে বেশ কিছু কলেজের।  এ নিয়ে বেশ কিছু কলেজ কর্তৃপক্ষ আপত্তি তুলছে। তাদের বক্তব্য, ৪ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে। এর মধ্যে যদি একটি কলেজে একটি মাধ্যমের পড়ুয়া আবেদন করে এবং পরে তা পাল্টে যায়, তাতে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বেন। আবার অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট মিডিয়ামের শিক্ষক না থাকা সত্ত্বেও স্রেফ চাহিদা রয়েছে বলে এক শ্রেণির কলেজ ভাষা মাধ্যম পাল্টাতে চাইছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, উত্তর দিনাজপুরের একটি কলেজ উর্দু মাধ্যমের স্বীকৃতি চেয়েছে। এছাড়াও বিভিন্ন ভাষা মাধ্যম পরিবর্তনের আবেদনের তালিকাও তাঁর কাছে জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ