Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কয়লা পাচার মামলা, দেশে ফিরতে শর্ত অভিযুক্ত লালার

আগাম জামিন পেলে বিদেশ থেকে ভারতে ফিরতে রাজি পশ্চিমবঙ্গের কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা।

কয়লা পাচার মামলা, দেশে ফিরতে শর্ত অভিযুক্ত লালার
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগাম জামিন পেলে বিদেশ থেকে ভারতে ফিরতে রাজি পশ্চিমবঙ্গের কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এমনটাই জানালেন তাঁর আইনজীবী আলম। এধরনের শর্তের তীব্র বিরোধিতা করলেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। বললেন, কোনওভাবেই এমন অভিযুক্তকে আগাম জামিন দেওয়া উচিত নয়। এভাবে রক্ষাকবচ দেওয়া যায় না। আমরা অভিযুক্তকে দুবাই থেকে টেনে নিয়ে আসব। যদিও শুনানির পর্যবেক্ষণে বিচারপতির বেঞ্চের মন্তব্য, এত বছর পারলেন না। এখন কী করে পারবেন? আগামী ১০ সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে। ২০২০ সালে কয়লা পাচার কাণ্ডে সিবিআই অনুপ মাঝির বাড়ি, অফিসে তল্লাশি চালায়। কয়েকজনকে গ্রেপ্তারও করে। কিন্তু ধরতে পারেনি অন্যতম অভিযুক্ত অনুপকে। সে পূর্ব অস্ট্রেলিয়ার ভানুয়াতু দ্বীপ গা ঢাকা দিয়েছে বলেই অভিযোগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ