Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গিলদের মানসিক দৃঢ়তায় আপ্লুত কোচ গৌতম গম্ভীর

ভারতীয় টেস্ট দল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর তারুণ্যই ভরসা টিম ইন্ডিয়ার।

গিলদের মানসিক দৃঢ়তায় আপ্লুত কোচ গৌতম গম্ভীর
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ভারতীয় টেস্ট দল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর তারুণ্যই ভরসা টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত ভারতীয়দের পারফরম্যান্স যথেষ্ট আশাপ্রদ। হেডিংলেতে লড়ে হারলেও শুভমান গিলদের কামব্যাকের সাক্ষী এজবাস্টন। এই প্রসঙ্গে সম্প্রচারকারী চ্যানেলে চেতেশ্বর পূজারার সঙ্গে আলপচারিতায় কোচ গৌতম গম্ভীর বলছিলেন, ‘ছেলেদের মানসিক দৃঢ়তায় আমি রীতিমতো আপ্লুত। এজবাস্টনে শেষ ইনিংসে যেভাবে ইংল্যান্ডকে অল আউট করল ওরা, তা অসাধারণ।’ একটু থেমে তাঁর সংযোজন, ‘অবশ্য অনেকেই আমাদের দেরি করে ডিক্লেয়ারের সিদ্ধান্তের সমালোচনা করেছিল। ম্যাচ হারলে অবশ্য আরও বেশি কথা হতো। তবে গঠনমূলক সমালোচনায় আমার আপত্তি নেই। এজবাস্টনে আমাদের লক্ষ্য ছিল, ইংল্যান্ডের সামনে পাহাড়প্রমাণ টার্গেট রেখে মেরুদণ্ড ভেঙে দেওয়া। কারণ, আগের ম্যাচে ৩৫০-এর বেশি রান তাড়া করে ওরা জিতেছিল। তাই স্টোকসেদর চাপে ফেলাই লক্ষ্য ছিল। সেটা কাজে লেগেছে।’
বিদেশে সফরে পরিবার পাশে থাকার ব্যাপারেও গম্ভীরকে প্রশ্ন করেন পূজারা। এই প্রসঙ্গে কোচের মন্তব্য, ‘পরিবার সাথে থাকার বিরোধী আমি নই। কিন্তু ক্রিকেটাররা তো আর ছুটি কাটাতে আসে না। তাই ওদের যাবতীয় ফোকাস খেলায় থাকা উচিত। খুব কমসংখ্যক খেলোয়াড়ই দেশের নাম উজ্জ্বল করার সুযোগ পায়।’ গম্ভীরের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন করেন পূজারা। ভারতীয় দলের হেড কোচের কথায়, ‘সত্যি বলতে ম্যাচের পরও আমার মাথায় ক্রিকেট ঘুরতে থাকে। খেলা থেকে সুইচড অফ হতে পারি না। এটা সমস্যাই (হেসে)। ঠিক যেমন এজবাস্টনে জয়ের পরই মাথায় ঘুরছিল লর্ডসের কম্বিনেশন কী হওয়া উচিত। তবে অবসরে যতটা সময় পাই পরিবারের সঙ্গে কাটাই।’

Advertisement

লর্ডস টেস্টের স্কোরবোর্ড

ইংল্যান্ড প্রথম ইনিংস: ক্রলি ক পন্থ বো নীতীশ ১৮, ডাকেট ক পন্থ বো নীতীশ ২৩, পোপ ক সাব (জুরেল) বো জাদেজা ৪৪, রুট ব্যাটিং ৯৯, ব্রুক বো বুমরাহ ১১, স্টোকস ব্যাটিং ৩৯, অতিরিক্ত ১৭, মোট (৮৩ ওভারে) ৪ উইকেটে ২৫১। উইকেট পতন: ১-৪৩, ২-৪৪, ৩-১৫৩, ৪-১৭২। বোলিং: বুমরাহ ১৮-৩-৩৫-১, আকাশদীপ ১৭-২-৭৫-০, সিরাজ ১৪-৫-৩৩-০, নীতীশ ১৪-০-৪৬-২, জাদেজা ১০-১-২৬-১, সুন্দর ১০-১-২১-০।

সম্পর্কিত সংবাদ