জাকার্তা: বড়দিনের ছুটি কাটাতে পরিবার নিয়ে ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন ভ্যালেন্সিয়া মহিলা দলের কোচ ফারনান্দো মার্টিন। সেখানেই মাঝ নদীতে নৌকা ডুবে প্রাণ হারান ৪৪ বছর বয়সি প্রাক্তন ফুটবলার। মারা গিয়েছেন তাঁর তিন ছেলেও। তবে কোনওক্রমে বেঁচে যান মার্টিনের স্ত্রী ও কন্যা। উল্লেখ্য, গত শুক্রবার পাডার আইল্যান্ডে ১১জন যাত্রী নিয়ে তলিয়ে যায় একটি স্পিড বোড। তাতেই ছিল মার্টিনের পরিবার। উদ্ধারে নেমে স্থানীয় প্রশাসন তাঁর স্ত্রী, মেয়ে সহ সাত জনকে বাঁচাতে সক্ষম হয়। রবিবার ভ্যালেন্সিয়া ক্লাবের পক্ষ থেকে কোচের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।



