Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

স্ট্রোকের চিকিৎসায় নয়া ডিভাইসের ট্রায়ালে সিএমআরআই

পূর্ব ভারতের একমাত্র হাসপাতাল হিসেবে সুপারনোভা স্টেন্ট রিট্রিভারের বহুকেন্দ্রিক ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিল সি কে বিড়লা হাসপাতাল (সিএমআরআই)।

স্ট্রোকের চিকিৎসায় নয়া ডিভাইসের ট্রায়ালে সিএমআরআই
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

•  পূর্ব ভারতের একমাত্র হাসপাতাল হিসেবে সুপারনোভা স্টেন্ট রিট্রিভারের বহুকেন্দ্রিক ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিল সি কে বিড়লা হাসপাতাল (সিএমআরআই)। ভারতে স্ট্রোক কেয়ার এবং চিকিৎসাক্ষেত্রে এটি যুগান্তকারী পদক্ষেপ। স্ট্রোকের চিকিৎসায় কার্যকর এই স্টেন্ট রিট্রিভারটি স্ট্রোক ইন্টারভেনশন ডিভাইসের খরচ ৫০ শতাংশেরও বেশি কমাতে পারে। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই হাসপাতাল। সেখানে সিএমআরআই-এর কনসালটেন্ট নিউরোইন্টারভেনশনালিস্ট ও নিউরোলজির অধ্যাপক ডাঃ দীপ দাস বলেন, ‘নির্ভুল ও উন্নত প্রযুক্তিতে তৈরি মেক ইন ইন্ডিয়া প্রোজেক্টের অন্তর্গত এই স্টেন্ট রিট্রিভার ডিভাইসটি উচ্চমানের চিকিৎসা গবেষণায় কাজে আসবে। ডিভাইস প্রস্তুতিতেও ভারতের সক্ষমতা তুলে ধরবে বিশ্বের সামনে। এই ট্রায়ালটি তাই এদেশে স্ট্রোকের চিকিৎসাক্ষেত্রের উল্লেখযোগ্য মাইলফলক।’ সিএমআরআই কলকাতার ইউনিট হেড সোমব্রত রায় বলেন, ‘আমরাই পূর্ব ভারতের একমাত্র হাসপাতাল যারা এই ট্রায়ালে অংশ নিয়েছে। সময়মতো থ্রম্বেকটমি বা রক্তের ক্লট অপসারণের ক্ষেত্রে কাজে আসা এই ডিভাইসটি অগণিত জীবন বাঁচাতে সক্ষম হবে বলে হাসপাতালের দাবি।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ