Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শাস্ত্রীয় নৃত্যসন্ধ্যা

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস সম্প্রতি রবীন্দ্রনাথ টেগোর সেন্টারে এক মনোজ্ঞ শাস্ত্রীয় নৃত্যসন্ধ্যার আয়োজন করে। ‘

শাস্ত্রীয় নৃত্যসন্ধ্যা
  • ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস সম্প্রতি রবীন্দ্রনাথ টেগোর সেন্টারে এক মনোজ্ঞ শাস্ত্রীয় নৃত্যসন্ধ্যার আয়োজন করে। ‘আদিশক্তি’ শীর্ষক এই অনুষ্ঠানে একক শিল্পী ছিলেন অর্মত্যা চট্টোপাধ্যায় ঘোষ। তাঁর উপস্থাপনায় সমগ্র অনুষ্ঠানটি আলাদা মাত্রা পেয়েছে। অনুষ্ঠান শেষে কত্থক নৃত্যের একটি অংশ সওয়াল জবাব পরিবেশন করেন শিল্পী। ট্র্যাডিশনাল বন্দিশের ওপর আশ্রিত আখ্যানটির ভাবনা, পরিচালনা এবং গান নির্বাচন করেন শিল্পী নিজেই। নৃত্যে অভিব্যক্তি, মুখের অঙ্গভঙ্গির মাধ্যমে প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি ও আবেগের ওপর তাঁর নিয়ন্ত্রণ প্রশংসনীয়। তবলায় সহযোগিতা করেন সাগর ভরতরাজ, কণ্ঠে শ্রীমতি মনসা শাস্ত্রী এবং সেতারে প্রণব রাও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ