Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জলপাইগুড়ির রাজবাড়ি দিঘিতে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির ছাত্রের

জলপাইগুড়ির রাজবাড়ি দিঘিতে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির ছাত্রের
  • ৫ জুন, ২০২৫ ১০:০৬

জলপাইগুড়ির রাজবাড়ি দিঘি থেকে উদ্ধার হল একাদশ শ্রেণির ছাত্রের দেহ। মৃতের নাম রানা বসাক। বাড়ি বজরাপাড়া এলাকায়। পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মণ্ডল জানিয়েছেন, গতকাল, বুধবার বিকেলে রানা দুই বন্ধুর সঙ্গে দিঘিতে নেমেছিল। তার মধ্যে রানা ডুবে যেতে থাকে। বাকি দুই বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়েই সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়। আজ, বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়। তখনই রানার দেহ উদ্ধার হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ