Bartaman Logo
২৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাবা আইফোন কিনে না দেওয়ায় চরম সিদ্ধান্ত দশম শ্রেণির ছাত্রের, শোকের ছায়া এলাকায়

দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় মর্মান্তিক ঘটনা। আইফোন না কিনে দেওয়ায় আত্মহত্যা করল দশম শ্রেণির ছাত্র দীপাঞ্জন দাস (১৭)।

বাবা আইফোন কিনে না দেওয়ায় চরম সিদ্ধান্ত দশম শ্রেণির ছাত্রের, শোকের ছায়া এলাকায়
  • ৪ নভেম্বর, ২০২৫ ১১:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় মর্মান্তিক ঘটনা। আইফোন না কিনে দেওয়ায় আত্মহত্যা করল দশম শ্রেণির ছাত্র দীপাঞ্জন দাস (১৭)। গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শানকিজাহান এলাকায় এই ঘটনা ঘটেছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপাঞ্জন নিমপীঠ আশ্রমের দশম শ্রেণির ছাত্র। কয়েক মাস আগেই প্রায় ৩২ হাজার টাকা দিয়ে তাকে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিলেন তার বাবা, ভাষ্কর দাস, যিনি পেশায় পরিযায়ী শ্রমিক। কিন্তু জন্মদিন উপলক্ষে আবারও সে মা-বাবার কাছে আইফোন কিনে দেওয়ার বায়না শুরু করে। পরিবার এত টাকা দিয়ে ফোন কিনে দিতে রাজি না হওয়ায় দীপাঞ্জন মানসিকভাবে ভেঙে পড়ে!

পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরে সে ঠিকমতো খাওয়াদাওয়াও করছিল না। সোমবার বিকেলে দীর্ঘক্ষণ দীপাঞ্জনকে না দেখে খোঁজ করতে গিয়ে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত তাকে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিন দেহের ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ