শুরুটা করেছিল পাকিস্তান। গত বৃহস্পতিবার কাবুলে এয়ারস্ট্রাইক করে পাকিস্তানি তালিবানি জঙ্গি ও টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদকে খতম করার লক্ষ্যই ছিল। কিন্তু তাতে সফল না হলেও ৩০ জন জঙ্গিকে নিকেশ করেছে বলে জানায় পাক সেনা। অক্ষত থাকেন টিটিপি প্রধান। এবার পাল্টা পাকিস্তানে একের পর এক হামলা চালাতে শুরু করেছে আফগানিস্তান। তার মধ্যে গতকাল, শনিবার গভীর রাতে পাক সীমান্তে ভয়াবহ হামলা চালিয়েছে আফগানিস্তানের তালিবান নিয়ন্ত্রিত সেনাবাহিনী। সেই হামলায় কমপক্ষে ১২ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর। এমনকী তালিবান নিয়ন্ত্রিত আফগান সেনা একাধিক পাকিস্তানি সেনার আউটপোস্ট দখল করে নিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য কুনার এবং হেলমান্দ প্রদেশের সেনা আউটপোস্টগুলি। লুট করা হয়েছে বহু অস্ত্রও। যদিও পাকিস্তানের দাবি, তারা আফগানিস্তানের সেনাদের রুখে দিয়েছে।



