Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬

স্মৃতিসৌধে পুজো নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ২০ মহিলার বিরুদ্ধে এফআইআর

কার্তিক পুর্ণিমায় বিতর্কিত ধর্মীয়স্থানে পুজো করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন বেশ কয়েকজন মহিলা। এই ঘটনায় ২০ জন মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

স্মৃতিসৌধে পুজো নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ২০ মহিলার বিরুদ্ধে এফআইআর
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফতেপুর (উত্তরপ্রদেশ): কার্তিক পুর্ণিমায় বিতর্কিত ধর্মীয়স্থানে পুজো করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন বেশ কয়েকজন মহিলা। এই ঘটনায় ২০ জন মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বুধবার রাতে উত্তরপ্রদেশের ফতেপুরের আবু নগরের ওই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় নবাব আব্দুল সামাদ খানের স্মৃতিসৌধে ব্যারিকেড ডিঙিয়ে প্রদীপ ও অন্যান্য পুজো সামগ্রী নিয়ে পৌঁছনোর চেষ্টা করছিলেন ওই মহিলারা। পুলিশ তাঁদের বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এর আগে গত ২১ আগস্ট হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা সেখানে ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ। 

Advertisement

তাদের দাবি, এটি আসলে ঠাকুরজির মন্দির। ভিতরে শিবলিঙ্গ ছিল। তাই মন্দিরে পুজো করতে দিতে হবে। এর আগেও একাধিকবার ওই স্মৃতিসৌধে হামলা হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, ওই স্থানে প্রচীন মন্দির ছিল। সেটি ভেঙেই স্মৃতিসৌধ তৈরি হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ