Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬

মোদির সঙ্গে মহিলার বিকৃত ছবি পোস্ট, সিজেপি নেতাদের নোটিস

এক মহিলার বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে সিজেপি নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও রত্না সিংকে নোটিস পাঠাল দিল্লি হাইকোর্ট।

মোদির সঙ্গে মহিলার বিকৃত ছবি পোস্ট, সিজেপি নেতাদের নোটিস
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এক মহিলার বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে সিজেপি নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও রত্না সিংকে নোটিস পাঠাল দিল্লি হাইকোর্ট। অভিযোগ, যন্তর মন্তরে আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ওই মহিলার বিকৃত অশ্লীল ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। নাম জড়ায় সিজেপি নেতাদেরও। আদালতে মহিলার দাবি, ঘটনায় ‌উপযুক্ত পদক্ষেপ নেয়নি দিল্লি পুলিশ। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি গিরীশ কাঠপালিয়ার পর্যবেক্ষণ, বেনজির পরিস্থিতি। শুধু একজন মহিলা নন, দেশের প্রধানমন্ত্রীর সম্মানও জড়িত। দিল্লি পুলিশ যদি এই বিষয়ে সংবেদনশীল না হয়, আমরা সেটা নিশ্চিত করব। পাশাপাশি ওই মহিলার যাবতীয় বিকৃত ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ছবি ভাইরাল হওয়ার পর থেকেই একাধিকবার হুমকি পাচ্ছেন বলে আদালতে দাবি করেন ওই মহিলা, দিল্লি পুলিশকে তাঁর নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ