Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ২ বৃহন্নলাকে হেনস্তার অভিযোগ

রাতের অন্ধকারে দুই বৃহন্নলাকে হেনস্তার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়া থানার চাতরা এলাকায়।

সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ২  বৃহন্নলাকে হেনস্তার অভিযোগ
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাতের অন্ধকারে দুই বৃহন্নলাকে হেনস্তার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়া থানার চাতরা এলাকায়। এলাকায় চলেছে দফায় দফায় বিক্ষোভ। চাতরা পুলিশ ফাঁড়িতেও বিক্ষোভ দেখান স্থানীয় লোকজন। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে দুই বৃহন্নলা বাদুড়িয়া ব্রিজের পাশে একটি টোটোতে বসেছিলেন। সেই সময় বাদুড়িয়ার থানার চাতরা ফাঁড়ির এক সিভিক ভলান্টিয়ার তাঁদের কাছে গিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চায়। এরপর শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা। সেই সময় ওই সিভিক ভলান্টিয়ার বৃহন্নলাদের হেনস্তা করে বলে অভিযোগ। সময়ের সঙ্গে সঙ্গে অশান্তি আরও বাড়তে থাকে। জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়দের সঙ্গে নিয়ে দুই বৃহন্নলা পুলিশ ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখান ও পথ অবরোধ করেন। আক্রান্তদের অভিযোগ, ‘ওই সিভিক ভলান্টিয়ার হঠাৎ আমাদের উপর দাদাগিরি করতে শুরু করে। আমরা টোটোর মধ্যে বসে সময় কাটাচ্ছিলাম। কেন আমাদের হেনস্তা করা হল, জানি না। এ নিয়ে আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ নিয়ে বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়েছে। আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ