Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিবিএসই দ্বাদশেও ভালো ফল শহরের স্কুলগুলির

কেন্দ্রীয় স্কুল বোর্ড সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশের হার কমল। এ বছর ৮৫ শতাংশ ছাত্রছাত্রী এই পরীক্ষায় পাশ করেছেন।

সিবিএসই দ্বাদশেও ভালো ফল শহরের স্কুলগুলির
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় স্কুল বোর্ড সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশের হার কমল। এ বছর ৮৫ শতাংশ ছাত্রছাত্রী এই পরীক্ষায় পাশ করেছেন। গত বছর পাশের হার ছিল ৮৭.৯৮  শতাংশ। অর্থাৎ প্রায় তিন শতাংশ পাশের হার কমেছে এ বছর। মূলত বিজ্ঞানের বিষয়গুলিতে ফল কিছুটা খারাপ হওয়ায় এই পরিস্থিতি বলে মনে করছেন স্কুল কর্তারা। মোট অনুত্তীর্ণ ছাত্রছাত্রীর সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮০০ (৯.২৬ শতাংশ)। গত বছর তা ছিল ১ লক্ষ ২৯ হাজার ৯৫ (৭.৬৩ শতাংশ)। ১৭ হাজার ১১৩ জন অর্থাৎ মোট পরীক্ষার্থীর ০.৯৭ শতাংশ ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে। ৯০ শতাংশ বা তার বেশি পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৯৪ হাজার ২৮টি (৫.৩২ শতাংশ)। মোট ১৭ লক্ষ ৬৮ হাজার ৯৬৮ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। ২০২৪ সালে রাজ্যে প্রথম হওয়া ছাত্রী সোমদত্তা মণ্ডল দ্বাদশের পরীক্ষাতেও ৫০০-এ ৪৯৩ (৯৮.৬ শতাংশ) পেয়ে রাজ্যে অন্যতম সম্ভাব্য সেরা। ভারতীয় বিদ্যা ভবনের ভবনস গঙ্গাবক্স কানোরিয়া বিদ্যামন্দিরের ছাত্র আর্য সরকারও একই নম্বর পেয়েছেন। ওই স্কুলের অনুস্মিতা কাঞ্জিলাল পেয়েছেন ৯৮.৩ শতাংশ। বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের ফলও তাক লাগানো। এখান থেকে হিউম্যানিটিজের ছাত্রী শীতল প্রিয়া ৪৯৩ পেয়েছেন। বিজ্ঞান শাখার তিন জন ৪৯০ পেয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ